দীপাবলি উৎসবে প্রদীপের আলোয় আলোকিত বরিশাল মহাশ্মশান। শনিবার সন্ধ্যায় নগরের কাউনিয়া এলাকায়
গোধূলির শেষ আলো মিলিয়ে যেতেই ধীরে ধীরে নেমে আসে সন্ধ্যা। আঁধার ভেদ করে একে একে জ্বলে ওঠে হাজারো প্রদীপ ও মোমবাতি। আলোয় উদ্ভাসিত হয়ে ওঠে সারি সারি সমাধি। কোথাও ধূপ-আগরবাতির সুবাস, কোথাও ফুলের অর্ঘ্য। কোথাও প্রিয়জনের সমাধির পাশে নীরবে দাঁড়িয়ে থাকা স্বজনের চোখে জল।
কেউ হাতজোড় করে প্রার্থনা করছেন, কেউবা স্মৃতির কাছে ফিরে গিয়ে ফেলে আসা দিনগুলো খুঁজছেন।আজ শনিবার সন্ধ্যায় বরিশাল নগরের কাউনিয়া এলাকার মহাশ্মশানে দীপাবলি উৎসবে এমনই এক আবেগঘন দৃশ্য দেখা গেল। পূর্বপুরুষ ও প্রয়াত স্বজনদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে দূরদূরান্ত থেকে এখানে হাজারো মানুষ ছুটে এসেছেন।কেউ কেউ প্রয়াত স্বজনের পছন্দের খাবারও নিয়ে এসেছেন। সমাধির পাশে সাজিয়ে রেখেছেন ইলিশ, পায়েসসহ নানা ধরনের খাবার।
দুই দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি স্বজনদের এক আবেগময় মিলনমেলায় পরিণত হয়।দীপাবলি উৎসবে বরিশাল মহাশ্মশানে সমাধিতে প্রদীপ জ্বালিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনেরা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।