ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, সাইবার হামলার শিকার হয়েছেন তিনি। তাঁর ব্যক্তিগত তথ্য ফাঁস করে দিয়েছে হ্যাকারেরা। রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনের প্রতি ইতালির সমর্থনের কারণে তাঁর সঙ্গে এমনটা করা হয়েছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আন্তোনিও তাজানি লেখেন, ‘কয়েক দিন ধরে সাইবার অপরাধীরা ডার্ক ওয়েবে আমার ব্যক্তিগত তথ্য প্রকাশ করছে। একই সঙ্গে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে।
এর ফলে আমি নতুন করে হুমকি ও ভয়ভীতির মুখে পড়েছি।’কী ধরনের হুমকি দেওয়া হয়েছে, সেটার বিস্তারিত জানাননি ইতালির পররাষ্ট্রমন্ত্রী।
তবে আন্তোনিও তাজানি জানান, হ্যাকারেরা তাঁর পরিবারের সদস্যদেরও লক্ষ্যবস্তু করেছে।ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের বিষয়ে ইতালির অবস্থানের কারণেই তাঁকে লক্ষ্যবস্তু করা হয়েছে।পোস্টে আন্তোনিও তাজানি লেখেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো এবং কোনো দেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতি স্পষ্ট সমর্থন জানানো—এসব অপরাধী গোষ্ঠীর চোখে বিপজ্জনক।’এ ঘটনায় রুশপন্থী হ্যাকারদের দায়ী করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।