advertisement
advertisement

রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৩:৪৮ পূর্বাহ্ণ
রাজধানীর দুই জায়গায় ককটেল বিস্ফোরণ, মহাখালীতে পুড়ল বাস

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাসে আগুন জ্বলছে

advertisement

রাজধানীর যাত্রাবাড়ী ও বনানী এলাকায় মধ্যরাতে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।‎এ বিষয়ে যাত্রাবাড়ী থানার এসআই সালাউদ্দিন প্রথম আলোকে বলেন, শনিবার দিবাগত রাত একটা ১০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এতে কারা জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।বনানী থানা সূত্রে জানা গেছে, সেতু ভবনের কাছে একটি ককটেল বিস্ফোরণ হয়েছে।

এ ঘটনায় কারা জড়িত প্রাথমিকভাবে তা জানা যায়নি।এদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি বাস আগুনে পুড়ে গেছে। রাত একটার পর টার্মিনালের পেছনের অংশে সোহাগ পরিবহনের একটি বাসে আগুন লাগে।তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই আব্দুল হামিদ বলেন, আগুনে পুরো বাসটি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর