আয়মান সাদিক, প্রধান নির্বাহী কর্মকর্তা, টেন মিনিট স্কুল
কয় দিন আগেই প্রকাশিত হয়েছে এইচএসসির ফলাফল। এবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির পালা। কোথায় পড়ব, কোন বিষয়টি বেছে নেব—এ সিদ্ধান্ত নেওয়া এখন আগের যেকোনো সময়ের চেয়ে কঠিন। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে দ্রুত বদলে যাচ্ছে কাজের জগৎ। যাঁরা এরই মধ্যে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, পরিবর্তনগুলো কাছ থেকে দেখছেন, তাঁদের কী মত? আবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে তাঁরা কোন বিষয়ে পড়তেন?
শুনুন ছয় পেশাজীবীর কথা।সুযোগ পেলে আবারও বিবিএ পড়তাম: আয়মান সাদিকআয়মান সাদিক, প্রধান নির্বাহী কর্মকর্তা, টেন মিনিট স্কুলআবার বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলে আমি বিবিএ–ই পড়তাম। ছোটবেলা থেকেই যে উদ্যোক্তা হতে চেয়েছি, তা নয়। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর বিবিএ পড়তে গিয়েই উদ্যোক্তা হওয়ার প্রতি আমার আগ্রহ বেড়েছে। এখন সেই আগ্রহ আরও বেশি।
তাই নতুন করে পড়ার সুযোগ পেলেও এই বিষয়ই বেছে নিতাম।বিবিএর একটা বড় সুবিধা হলো, এখানে ব্যবসার নানা দিক সম্পর্কে জানার সুযোগ আছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।