সম্পাদকীয়
একটি দেশের ইতিহাস শুধু বইয়ের পাতায় কিংবা জাদুঘরে সংরক্ষিত থাকে না। এটি ছড়িয়ে থাকে পুরোনো স্থাপনা, প্রাসাদ, মসজিদ, মন্দিরসহ প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। এসব স্থাপনা অতীতের সমাজ, সংস্কৃতি, অর্থনীতি, স্থাপত্যশৈলী ও মানুষের জীবনযাত্রার সাক্ষ্য বহন করে। অথচ বাংলাদেশে প্রত্নসম্পদ সংরক্ষণের ক্ষেত্রে রাষ্ট্রীয় উদাসীনতা ও অবহেলার চিত্র বারবার সামনে আসে।
সাতক্ষীরার শ্যামনগরের নকিপুর জমিদারবাড়ি তারই একটি দৃষ্টান্ত।প্রথম আলোর খবর জানাচ্ছে, ১৮৮৮ সালে নির্মিত এই জমিদারবাড়ির স্তম্ভ, খিলান, শিবমন্দির, পুকুরের ঘাট ও নহবতখানা একসময়কার স্থাপত্য ও জমিদারি ঐতিহ্যের গুরুত্বপূর্ণ নিদর্শন। অথচ দীর্ঘদিনের অযত্ন, রক্ষণাবেক্ষণের অভাব এবং লুটপাটে স্থাপনাটি আজ ধ্বংসের মুখে। ছাদের বড় অংশ ধসে পড়েছে, দেয়াল ভেঙে গেছে।
প্রতিবেদনে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, দোতলা স্থাপনাটি কীভাবে গাছ ও আগাছার জঙ্গলে ছেয়ে গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।