খেত থেকে তোলা তাজা শসা ভ্যানে করে হাটে নিয়ে আসছেন এক কৃষক।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার চরবর্ধনগাছায় এখন জমজমাট শসার পাইকারি হাট। কাকডাকা ভোর থেকেই খেত থেকে তোলা টাটকা শসা ধোয়া, স্তূপ করে রাখা ও বস্তাবন্দী করার কাজে ব্যস্ত কৃষক ও ব্যবসায়ীরা। পাইকারদের হাঁকডাকে মুখর পুরো চত্বর। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার শসা ট্রাকে করে চলে যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। হাটে বর্তমানে প্রতি মণ শসা বিক্রি হচ্ছে ৯৫০ থেকে ১০০০ টাকায়।
চরবর্ধনগাছার শসার হাট ঘুরে ছবিগুলো তোলা।খেত থেকে তোলা তাজা শসা ভ্যানে করে হাটে নিয়ে আসছেন এক কৃষক। পাইকারি হাটে বিক্রির জন্য স্তূপ করে রাখা হচ্ছে শসা। ক্রেতা ও পাইকারদের নজর কাড়তে হাটে শসা সাজিয়ে রাখা হচ্ছে। কাদামাটি ছাড়িয়ে চকচকে করতে খেত থেকে তোলা শসা পানিতে ধুয়ে নিচ্ছেন কৃষকেরা। আশপাশের বিভিন্ন অঞ্চল থেকেও কৃষকেরা শসা বিক্রির জন্য নিয়ে আসেন এই হাটে।
শসাভর্তি বস্তা মাথায় নিয়ে ডিজিটাল মিটারে দাঁড়িয়েছেন এক শ্রমিক; এভাবেই দ্রুত মেপে নেওয়া হচ্ছে শসার ওজন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।