advertisement
advertisement

স্বপ্নের বিস্তার, সুযোগের বৈষম্য ও সাফল্যের সংজ্ঞা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
স্বপ্নের বিস্তার, সুযোগের বৈষম্য ও সাফল্যের সংজ্ঞা

স্নিগ্ধা রেজওয়ানা, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

advertisement

জেন-জির পৃথিবী বলতে আমরা আসলে কার পৃথিবীর কথা বলি? স্মার্টফোনে বিশ্বজয়ের স্বপ্ন দেখা নগরের তরুণের, নাকি সেই তরুণীর, যাঁর উচ্চশিক্ষার আকাঙ্ক্ষা পরিবারের আর্থিক সামর্থ্যের কাছে থেমে যায়? বিশ্ববিদ্যালয়ে বসে বিসিএসের প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীর, বিদেশে ভবিষ্যৎ খোঁজা স্নাতকের, নাকি অল্প বয়সেই পরিবারের জীবিকার দায় নেওয়া যুবকের?তাঁরা একই সময়ে বেড়ে উঠছেন।

একই পর্দায় দেখছেন সাফল্য, সম্পদ ও প্রতিষ্ঠার গল্প, সীমান্ত অতিক্রম করা সম্ভাবনার হাতছানি। অথচ সেই সম্ভাবনায় পৌঁছানোর পথ তাঁদের জন্য সমানভাবে খোলা নয়।এই অসম পৃথিবীকে আমরা একটি নাম দিয়েছি, জেন-জি। কিন্তু এর আড়ালে শ্রেণি, অঞ্চল, শিক্ষা, লিঙ্গ ও সামাজিক অবস্থানের গভীর পার্থক্য হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।এখানে একটি গুরুত্বপূর্ণ বৈপরীত্য তৈরি হয়েছে।

গুরুত্বপূর্ণ কিছু করার সামর্থ্য অর্জন এবং গুরুত্বপূর্ণ বলে পরিচিত হওয়া এক বিষয় নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর