চুয়েটের শিক্ষার্থীদের একটি দলের তৈরি করা ব্রেইল প্রিন্টার—সিঙ্ক রোবোটিকস। সম্প্রতি তোলা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী সিদ্ধার্থ মিস্ত্রী। জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী। নানা চড়াই-উতরাই পেরিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন তিনি। পড়াশোনার প্রয়োজনে প্রায়ই নিজের মতো করে নোট বা পড়ার উপকরণ তৈরি করতে হয় তাঁকে। তবে অন্যরা এ ক্ষেত্রে যত সহজেই কোনো পিডিএফ বা ওয়ার্ড ফাইল থেকে প্রিন্ট করে নিজের পড়ার উপকরণ সাজাতে পারেন, তাঁর জন্য তা তেমন সহজ নয়।
দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নির্ধারিত ‘ব্রেইল’ পদ্ধতিতে লেখা ছাপানোর জন্য তাঁর প্রয়োজন বিশেষ ধরনের প্রিন্টার, যার দাম অনেক বেশি।সিদ্ধার্থর মতো দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের এই সীমাবদ্ধতার কথা ভেবেই একটি ব্রেইল প্রিন্টার তৈরির উদ্যোগ নিয়েছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক মো. আহসানউল্লাহ।
তাঁর সেই পুরোনো ভাবনাকে বাস্তবে রূপ দিয়েছেন চুয়েটের শিক্ষার্থীদের একটি দল, ‘সিঙ্ক রোবোটিকস’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।