জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষক
আপনার যদি জেন–জি সন্তান বা শিক্ষার্থী থেকে থাকে, তাহলে নিশ্চয়ই লক্ষ করেছেন, তাদের একটা আলাদা শব্দভান্ডার আছে। এই কিছুদিন আগে ফেসবুকে এক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পোস্ট দিয়েছেন, দেড় পৃষ্ঠার লেখায় একটিমাত্র শুদ্ধ বাক্য, ‘Shakespeare is the GOAT of English literature.’ আপনি জেন–জি ভোকাবুলারির সঙ্গে পরিচিত হলে বুঝবেন, GOAT হচ্ছে Greatest Of All Time-এর সংক্ষিপ্ত রূপ।
শুদ্ধ বাক্য লিখতে না পারলেও নিজেদের ভোকাবুলারি নিয়ে ভীষণ গর্বিত এই প্রজন্ম। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সম্পর্কের ক্ষেত্রে যেসব বৈচিত্র্যকে তারা সংজ্ঞায়িত করেছে, সেগুলো আদৌ নতুন নয়।এই প্রজন্মের সম্পর্ক–সংক্রান্ত বহুল ব্যবহৃত শব্দগুলোর কয়েকটি হচ্ছে সিচুয়েশনশিপ, ব্রেডক্রাম্বিং, সাইডচিক, ন্যানোশিপ, বেঞ্চিং, লাভ বম্বিং, ডিলিউশনশিপ, পকেটিং ইত্যাদি।
একটু লক্ষ করলেই দেখা যাবে, ডিজিটাল দুনিয়ায়; অর্থাৎ কিনা অন্তর্জালের জন্য বিশেষায়িত কিছু শব্দ, যেমন আর বম্বিং বা অরবিটিংয়ের মতো সোশ্যাল মিডিয়া–সংশ্লিষ্ট কিছু জিনিস বাদে বাকিগুলো আগে থেকেই ছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।