advertisement
advertisement

আশা ও আশঙ্কার দোলাচল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬, ৯:১৫ পূর্বাহ্ণ
আশা ও আশঙ্কার দোলাচল

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কপ্রবাসী ভাষাবিদ ও ভাষাশিক্ষক আহমেদ শামীম

advertisement

গত দুই দশকে উন্নয়নশীল দেশগুলোতে গণতন্ত্রের এমন অবনতি ঘটেছে যে রাষ্ট্রগুলো ‘হাইব্রিড রেজিম’, ‘ডেভেলপমেন্টাল ডিক্টেটরশিপ, ‘ইলেকটোরাল অটোক্রেসি’ ইত্যাদি তকমা পেয়েছে। বাংলাদেশের অভিজ্ঞতা ভিন্ন কিছু নয়। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন যেভাবে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে রূপ নিয়েছে এবং সরকার পতনে ভূমিকা পালন করেছে, তাতে নিঃসন্দেহে বলা যায় এই অভ্যুত্থানের সামাজিক ও রাজনৈতিক শর্ত হাজির ছিল।

এই অভ্যুত্থানের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা সব সময় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের মধ্য দিয়ে প্রকাশিত হয় না। কখনো কখনো রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর প্রতি অনাস্থা নতুন রাজনৈতিক শক্তির জন্ম দেয়। সেই নতুন শক্তির উত্থানে উৎসাহিত গণ-অভ্যুত্থান নতুন রাজনীতির সম্ভাবনা নিয়ে হাজির হয়। কিন্তু সেই সম্ভাবনার বাস্তবায়ন বহু দেশে সম্ভব হয়নি, বাংলাদেশও তেমন একটি ঝুঁকির মধ্য দিয়ে পার হচ্ছে।

কেননা গণ-অভ্যুত্থানে অংশগ্রহণ এবং দীর্ঘমেয়াদি গণতান্ত্রিক রাজনীতি গড়ে তোলা এক বিষয় নয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর