জয়পুরহাটের কালাই উপজেলার নান্দাইল দীঘি কলেজে গতকাল শনিবার ‘ইত্যাদি’ অনুষ্ঠানের শুটিং দেখতে আসা দর্শকের ভিড়। এ সময় অনেকের মুঠোফোন খোয়া যায়
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র শুটিং দেখতে গিয়ে জয়পুরহাটের কালাইয়ে অনেক দর্শকের মুঠোফোন খোয়া গেছে। গতকাল শনিবার বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সময়ের মধ্যে উপজেলার ঐতিহাসিক নান্দাইল দীঘি পাড়ে এ ঘটনা ঘটে। চুরির সঙ্গে জড়িত সন্দেহে গোলাম রতন (৪৭) নামের একজনকে আটক করেছে পুলিশ।গোলাম রতনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকায়।
তিনি ওই এলাকার গোলাম রব্বানীর ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় ‘ইত্যাদি’র শুটিং দেখতে সকাল থেকে দর্শকেরা আসতে শুরু করেন। দিনভর ১০ থেকে ১২ হাজার মানুষের সমাগম ঘটে। সন্ধ্যায় অনুষ্ঠান শুরুর আগে নান্দাইল দীঘি কলেজের প্রবেশ ফটকে দর্শকদের উপচে পড়া ভিড় হয়।
এ সময় ভিড়ের সুযোগ নিয়ে চোর ও পকেটমার চক্রের সদস্যরা দর্শকদের পকেট ও ব্যাগ থেকে মুঠোফোন চুরি করেন বলে অভিযোগ পাওয়া গেছে।সাইদুল আলম, ওসি, কালাই থানাইত্যাদি অনুষ্ঠান দেখতে এসে অনেকের মুঠোফোন খোয়া গেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।