নৌকাবাইচে কাজলা নদীর বুকে সপাটে বইঠা চালাচ্ছেন নারীরা। হাতিয়াড়া, নড়াইল; ৭ নভেম্বর ২০২৬
হেমন্তের বিকেলের মিষ্টি সোনালি রোদে ঝলমল করছে কাজলা নদীর পানি। তার ওপর নৌকায় বসে সপাটে বইঠা চালাচ্ছেন নারীরা। ঢাকঢোলের বাদ্য আর গানের তালে তালে নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে নৌকা। দর্শকদের হর্ষধ্বনিতে মুখর নদীর দুই পাড়। গতকাল শনিবার নড়াইল সদরের শেখহাটি ইউনিয়নের হাতিয়াড়া এলাকায় কাজলা নদীতে ব্যতিক্রমী এই নৌকাবাইচের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, এ প্রতিযোগিতায় বৃহত্তর এগারোখান (নড়াইল ও যশোরের ১১টি গ্রাম নিয়ে গঠিত) এলাকার নারীদের ১৬টি নৌকা অংশ নেয়। প্রতিটি নৌকায় ছয় থেকে সাতজন করে নারী ছিলেন। তাঁদের সহযোগিতা করতে কোনো নৌকায় একজন আর কোনো নৌকায় দুজন পুরুষ ছিলেন।বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে নড়াইলের স্থানীয় অলোকাপুরী সাংস্কৃতিক কেন্দ্র নারীদের এই নৌকাবাইচের আয়োজন করে।
প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নড়াইলের গুয়াখোলা গ্রামের মুক্তা অধিকারীর দল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।