advertisement
advertisement

ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৩:২৮ পূর্বাহ্ণ
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা, এক পরিবারেই ২৯৪৯ কোটি টাকা

ফুটবলে এখন সবচেয়ে দামি ভাইয়ের জুটি কিলিয়ান ও এথান এমবাপ্পের

advertisement

ছোটবেলায় একই উঠানে ফুটবল খেলেছেন। কখনো দেয়ালে বল মেরে অনুশীলন, কখনো বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের লড়াই। একজনের গোল হলে অন্যজনের মুখে হাসি। আবার কখনো ভাইয়ের কাছে হেরে অভিমান। ফুটবল–দুনিয়ায় এমন ভাইয়ের গল্প নতুন নয়। চার্লটন ব্রাদার্স থেকে নেভিল ব্রাদার্স, কত ভাই যে একসঙ্গে ফুটবলকে সমৃদ্ধ করেছেন!তবে সময় বদলেছে। বদলেছে ভাইয়ে–ভাইয়ে ফুটবল লড়াইয়ের হিসাবও। আগে হিসাব হতো কে কত ট্রফি জিতলেন, জাতীয় দলের হয়ে কার ম্যাচ বেশি।

এখন সেই হিসাবের সঙ্গে যোগ হয়েছে বাজারদর। আর সেই বাজারদর শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।ফুটবলে এখন সবচেয়ে দামি ভাইয়ের জুটি কিলিয়ান ও এথান এমবাপ্পের। দুজনের সম্মিলিত বাজারমূল্য ২১ কোটি ২০ লাখ ইউরো! অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ হাজার ৯৪৯ কোটি টাকা!ট্রান্সফার মার্কেট বিশ্বের পেশাদার ফুটবলে খেলা ভাইদের জুটির বাজারমূল্য হিসাব করে সেরা পাঁচ জুটির একটা তালিকা তৈরি করেছে।

মজার ব্যাপার, তালিকায় এমন কয়েকজনও আছেন, যাঁদের ভাই যে ফুটবল খেলেন, সেটাই হয়তো অনেকের জানা নেই।কিলিয়ান ও এথান এমবাপ্পে দুই ভাই।তালিকার এক নম্বরে কিলিয়ান ও এথান এমবাপ্পে, এটা তো আগেই বলা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর