advertisement
advertisement

সন্ধ্যা হলেই হাসপাতাল চত্বরে বসে চড়ুই পাখির মিলনমেলা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৮:০২ পূর্বাহ্ণ
সন্ধ্যা হলেই হাসপাতাল চত্বরে বসে চড়ুই পাখির মিলনমেলা

গাছে গাছে হাজারো চড়ুই পাখি। গত শনিবার সন্ধ্যায় আইসিডিডিআরবির চাঁদপুরের মতলব হাসপাতাল চত্বরে

advertisement

প্রতিদিন সন্ধ্যা নামার আগে ঝাঁকে ঝাঁকে চড়ুই পাখি এসে বসে হাসপাতালের বাগানের গাছের ডালে। কিছুক্ষণ পর গাছের ডাল, পাতা আর ফুলের আড়ালে ঢেকে যায় হাজারো চড়ুই পাখি। তাদের কিচিরমিচির শব্দে মুখর হয়ে ওঠে হাসপাতাল চত্বর। রাতভর সেখানেই কাটে তাদের।ভোরের আলো ফুটতেই আবার দল বেঁধে চড়ুই পাখি উড়ে যায় খাবারের খোঁজে।

প্রায় সাত বছর ধরে বছরের নির্দিষ্ট কয়েক মাস এমন দৃশ্যের দেখা পাওয়া যায় চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) মতলব হাসপাতালের দুটি চত্বরে। দেখে মনে হয় হাসপাতালের চত্বর দুটি যেন হাজারো চড়ুই পাখির ‘এক টুকরা রাজ্য’। প্রতিদিন হাসপাতালে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মচারী ও রোগীরা দু-চোখ ভরে এ দৃশ্য উপভোগ করছেন।চড়ুই পাখির ছবি তুলছেন, ভিডিও করছেন রোগীর স্বজন ও দশনার্থীরা।

গত শনিবার সন্ধ্যায় আইসিডিডিআরবির মতলব হাসপাতাল চত্বরেমতলব দক্ষিণ উপজেলা সদরের খানিকটা দক্ষিণে মতলব-বাবুরহাট সড়কের পশ্চিম পাশে আইসিডিডিআরবির মতলব হাসপাতালের অবস্থান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর