advertisement
advertisement

প্রকৃতির মধ্যে রিসোর্ট চিক লুকে মন্দিরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
প্রকৃতির মধ্যে রিসোর্ট চিক লুকে মন্দিরা

advertisement

প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে রিসোর্ট চিক লুকে ধরা দিলেন অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী। রঙিন ফুলেল পোশাকে তাঁর এই উপস্থিতি যেন সবুজের মাঝে এক টুকরা রঙের ছোঁয়া।অভিনেত্রী মন্দিরা চক্রবর্তীকে দেখা গেল রঙিন ফুলেল প্রিন্টের মিনি ড্রেসে। অভিনয়ের পাশাপাশি ফ্যাশনের ব্যাপারেও বেশ সচেতন তিনি।

কখনো শাড়িতে ঐতিহ্যবাহী সাজে, আবার কখনো পশ্চিমা পোশাকে ধরা দেন এই অভিনেত্রী।এবার তাঁর সাজে নজর কেড়েছে নানা রঙের ফুলেল নকশার চোখজুড়ানো ড্রেসটি ।মন্দিরার পরনে নীল, আকাশি, ফিরোজা, গোলাপি ও হলুদ রঙের মিশেলে তৈরি ফুলেল প্রিন্টের একটি ড্রেস।পোশাকটির ভি-আকৃতির নেকলাইন বিশেষ নজর কাড়ছে । কোমরের কাছের বডিহাগিং ফিটিংয়ে ফুটে উঠেছে সিলুয়েট । হাঁটুর ওপর পর্যন্ত দৈর্ঘ্যের পোশাকটিতে আছে লম্বা পাফড হাতা।

পুরো পোশাকজুড়ে ছড়িয়ে থাকা নানা রঙের ফুলেল মোটিফ মন্দিরার লুককে করেছে প্রাণবন্ত।পোশাকের সঙ্গে মানানসই সবুজ রঙের হিল মিউল স্যান্ডেল বেছে নিয়েছেন মন্দিরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর