advertisement
advertisement

‘পথের দাবী’ উপন্যাস প্রকাশের ১০০ বছর পর ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৮:১৪ পূর্বাহ্ণ
‘পথের দাবী’ উপন্যাস প্রকাশের ১০০ বছর পর ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’

advertisement

অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘পথের দাবী’ উপন্যাসটি ১৯২৬ সালে প্রকাশিত হয়। তার ১০০ বছর পর ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ২০২৬ সালে নির্মিত হয়েছে বাংলা ভাষার ভারতীয় মহাকাব্যিক ঐতিহাসিক এক নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। শরৎচন্দ্রের কালজয়ী ‘পথের দাবী’ উপন্যাসটির কাহিনি অবলম্বনে এ চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।ছবিটি সম্প্রতি (গত দুর্গাপূজায়) মুক্তি পেয়েছে।

মূলত ব্রিটিশরাজের বিরুদ্ধে ছিল এ উপন্যাস, তৎকালীন সরকারকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন শরৎচন্দ্র। তাই ব্রিটিশরাজ কর্তৃক উপন্যাসটি নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে প্রকাশের এক সপ্তাহের মধ্যে বইটির সব কপি বিক্রি হয়ে গিয়েছিল। শরৎচন্দ্রের মৃত্যুর এক বছর পর যদিও নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল। ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ চলচ্চিত্রটি অতীতকে নিয়ে এসেছে বর্তমানের আঙিনায়।

দেশপ্রেম, স্বাধীনতা, মুক্তি, প্রতিবাদ, মতপ্রকাশের অধিকারসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়েছে ছবিটিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর