শিক্ষার্থী
আপনার সন্তানের বয়স এখন আট বছর। স্কুলের পড়াশোনা চলছে। কয়েক বছর পর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, তারপর বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কত হবে, তা কি ভেবে দেখেছেন? এখন যে টাকায় সন্তানের পড়াশোনা চলছে, ১০ বা ১৫ বছর পর সেই টাকায় হয়তো বিশ্ববিদ্যালয়ের একটি সেমিস্টারের খরচও মেটানো যাবে না। এর সঙ্গে আছে বইপত্র, যাতায়াত, আবাসন, টিউশনসহ বিভিন্ন ধরনের খরচ।
মধ্যবিত্ত পরিবারের অনেক অভিভাবক সন্তানের ভবিষ্যতের কথা ভেবে ব্যাংকে সঞ্চয় করেন, কেউ আবার বিভিন্ন সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করেন। কিন্তু পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যু বা স্থায়ী অক্ষমতা দেখা দিলে সেই সঞ্চয় পরিকল্পনা কতটা টিকবে? নিয়মিত আয় বন্ধ হয়ে গেলে সন্তানের পড়াশোনার ব্যয় মেটানোর দায়িত্ব কে নেবে? এসব দুশ্চিন্তার সমাধান হতে পারে শিক্ষাবিমা। শিক্ষাবিমার মূল বৈশিষ্ট্য হলো, এটি একই সঙ্গে সঞ্চয় ও নিরাপত্তা।
নির্দিষ্ট সময় ধরে প্রিমিয়াম পরিশোধ করলে মেয়াদ শেষে নির্দিষ্ট পরিমাণ টাকা পাওয়া যায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।