advertisement
advertisement

কর্মবাজারের বাস্তবমুখী সংস্কার জরুরি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
কর্মবাজারের বাস্তবমুখী সংস্কার জরুরি

সম্পাদকীয়

advertisement

দেশে উচ্চশিক্ষা প্রসারের ক্রমবর্ধমান হারের সঙ্গে উপযুক্ত কর্মসংস্থান ও দক্ষ জনবল তৈরির বিপরীত যাত্রার যে ছবি, তা বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির বর্তমান ও ভবিষ্যতের জন্য এক অশনিসংকেত।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১৭ সালে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বেকার ছিলেন ৪ লাখ ৫ হাজার, যা ২০২৪ সালে এসে দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ ৮৫ হাজারে; অর্থাৎ আট বছরের ব্যবধানে শিক্ষিত বেকারত্ব বেড়েছে ১১৯ শতাংশ।অন্যদিকে গত ১৫ অক্টোবর প্রকাশিত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের প্রায় ২৯ শতাংশ বেকার এবং উচ্চশিক্ষিত কর্মীদের প্রায় অর্ধেক এমন পেশায় আছেন, যেখানে তাঁদের শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা পুরোপুরি কাজে লাগছে না।

এর অর্থ হলো উচ্চশিক্ষায় অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি পেলেও দেশের তরুণ জনসংখ্যার বড় অংশকেই মানসম্মত কাজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অর্থনীতিতে যুক্ত করা সম্ভব হচ্ছে না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর