advertisement
advertisement

গাছ না কেটেই প্রাপ্য টাকা বুঝিয়ে দিন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৯:৩২ পূর্বাহ্ণ
গাছ না কেটেই প্রাপ্য টাকা বুঝিয়ে দিন

সম্পাদকীয়

advertisement

যশোর ও খুলনার পাঁচটি উপজেলার অংশবিশেষ নিয়ে গঠিত ভবদহ অঞ্চলের বাসিন্দারা কয়েক দশকের বেশি সময় ধরে জলাবদ্ধতার সংকটে ভুগছেন। নদ–নদীর নাব্যতা হারানো এবং অপরিকল্পিত বাঁধ ও স্লুইসগেট নির্মাণই এ দুর্ভোগের মূল কারণ। এ প্রেক্ষাপটে যশোরের অভয়নগর উপজেলার পাঁচটি সড়কের পাশে গাছ কাটার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তাতে আমরা উদ্বিগ্ন না হয়ে পারি না।

কেননা, ৩৩ বছর বয়সী এতগুলো গাছ কাটা পড়লে পরিবেশের ভারসাম্যের ওপর নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য।প্রথম আলোর খবর জানাচ্ছে, যশোরের অভয়নগর উপজেলার ৫টি সড়কের পাশের ১ হাজার ৫৪টি গাছ কাটার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে নওয়াপাড়া পৌরসভা অংশের ২৭৫টি গাছ কাটার জন্য বন বিভাগ অনুমোদন দিয়ে দিয়েছে। বাকি ৭৭৯টি গাছ কাটার জন্য বন বিভাগের অনুমোদনের প্রক্রিয়া চলছে।

আর নওয়াপাড়া পৌরসভা অংশের ওই ২৭৫টি গাছের মধ্যে ২৩টি গাছ কাটা হয়েছে।বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সহায়তায় কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় ১৯৯৩ সালে সড়কের পাশে গাছগুলো রোপণ করা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর