advertisement
advertisement

সোনালি ঝলমলে সাজে তারা সুতারিয়া, করসেট আর শিয়ার ড্রেপে নজরকাড়া লুক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ
সোনালি ঝলমলে সাজে তারা সুতারিয়া, করসেট আর শিয়ার ড্রেপে নজরকাড়া লুক

advertisement

সোনালি আভা, ঝলমলে কারুকাজ আর আভিজাত্যের মেলবন্ধন। সব মিলিয়ে দারুণ এক সন্ধ্যার সাজে ধরা দিয়েছেন অভিনেত্রী তারা সুতারিয়া। শরীরের সঙ্গে মানানসই করসেট, স্বচ্ছ ঝলমলে ড্রেপ আর হালকা গয়নায় তাঁর লুকে এসেছে আভিজাত্যের ছোঁয়া। মেকআপ ও চুলের সাজেও রেখেছেন পরিমিতি। দেখে নেওয়া যাক, তারার এই লুকের কয়েকটি বিশেষ দিক।সোনালি করসেটে নজরকাড়া সাজতারার পরনে শ্যাম্পেন গোল্ড রঙের একটি এমবেলিশড করসেট।

পুরো পোশাজুড়ে পুঁতি ও সিকুইনের সূক্ষ্ম কাজ। হার্টশেপ নেকলাইনের নকশা আর শরীরের সঙ্গে মানানসই ফিটিং করসেটটিকে দিয়েছে আকর্ষণীয় রূপ।স্বচ্ছ ড্রেপে বাড়তি সৌন্দর্যকরসেটের সঙ্গে একই রঙের স্বচ্ছ ড্রেপ। দুই কাঁধ থেকে নেমে আসা এই কাপড়ে রয়েছে ঝলমলে কাজ। প্রান্তের ফ্রিঞ্জ ডিটেইলিং পুরো সাজে যোগ করেছে বাড়তি সৌন্দর্য।

ওড়নার মতো এই ড্রেপ লুকটিকে করেছে আরও আকর্ষণীয়।গলায় চিকন চোকার, কানে ছোট দুলগয়নার ক্ষেত্রে পোশাকের ঝলমলে ভাবের সঙ্গে মিল রেখেছেন তারা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর