বগুড়ার শেরপুরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে চলছিল একটি রেস্টুরেন্টে খাদ্য তৈরি। সেখানে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুরে
রান্নাঘরে গরুর শুকনা গোবর সংরক্ষণের স্থানে তৈরি হচ্ছিল পরোটার ময়দার ডো (খামির), আর ওয়াশরুমের দরজার পাশে বসে ধোয়া হচ্ছিল খাবারের বাসন। শুধু তা–ই নয়, রেস্টুরেন্টটিতে সংরক্ষণ করা হচ্ছিল পচা ও বাসি মিষ্টি। খাবার তৈরি ও সংরক্ষণেও মানা হচ্ছিল না স্বাস্থ্যবিধি। বগুড়ার শেরপুর পৌর শহরের একটি রেস্টুরেন্টে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এমন চিত্র দেখা গেছে।
এসব অপরাধে রেস্টুরেন্টটির মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পৌর শহরের রেজিস্ট্রি অফিস মোড় এলাকার ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এই অভিযান চালানো হয়। এ সময় রেস্টুরেন্টের বিভিন্ন খাবার ভ্রাম্যমাণ পরীক্ষাগারে পরীক্ষা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।
অভিযানে বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহকারী মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।