প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কর্মীরা ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা মুহূর্তের অভিজ্ঞতা তুলে ধরেছেন। জীবনের মোড় বদলে দেওয়া অধ্যায়, প্রিয়জনের জন্য হৃদয়ের গভীর স্পন্দন অথবা হঠাৎ অপ্রত্যাশিত সুখের উপলব্ধি উঠে এসেছে এসব লেখায়। নির্বাচিত লেখাগুলো প্রকাশ করা হলো প্রথম আলোর পাঠকদের জন্য।রাজীব, ডেঙ্গুতে ২৪ বছর আর ১৬ বছর বয়সী দুই ছেলেই মরে গেছে। এটা শুনে রাজীব আহমেদ নড়েচড়ে বসল। দুই ছেলেই মারা গেছে? হ্যাঁ।
২১ দিনের ব্যবধানে নাকি মারা গেছে। একটু থেমেই রাজীব বলল, আপা, এই ছেলেদের মা বা বাবাকে ফোন দেন। ঢাকায় থাকলে বাসায় চলে যান। দ্রুত নিউজটা করে ফেলেন। রাজীব তো বলল। কিন্তু প্রথমত হলো এই মা-বাবার মুঠোফোন নম্বর পেতে হবে। তারপর এই মা-বাবাকে ফোন করতে হবে, এটা ভাবতেই পুরো শরীর অবশ হয়ে গেল। দেশের বাইরে থাকা দুই ছেলের যে আত্মীয় ফেসবুকে পোস্ট দিয়েছেন, তাঁকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম। তিনি দ্রুতই সাড়া দিলেন।
তাঁর কাছে মা-বাবার মুঠোফোন নম্বর চাইলাম।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।