advertisement
advertisement

সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন জেনসেন হুয়াং


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৪:৫৪ অপরাহ্ণ
সম্পর্ক নিয়ে তদন্তের জেরে এক দিনেই ৬৮০ কোটি ডলার হারালেন জেনসেন হুয়াং

এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং

advertisement

এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের এক নারীর সঙ্গে সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ওই নারীর বিরুদ্ধে চীনা গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহের অভিযোগ আছে। এ খবর প্রকাশের পর দরপতন হয়েছে এনভিডিয়ার শেয়ারের। এক দিনেই ৬৮০ কোটি ডলারের সম্পদ কমে যায় হুয়াংয়ের। সোমবার দিনের প্রথম ৩০ মিনিটে ৭৪০ কোটি ডলার পর্যন্ত কমে যায় হুয়াংয়ের সম্পদ। পরে শেয়ারের দাম কিছুটা বাড়লে তাঁর সম্পদমূল্য কিছুটা বৃদ্ধি পায়।

সোমবার নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জের্ লেনদেন শেষে তাঁর সম্পদমূল্য দাঁড়ায় ১৫ হাজার ৫৪০ কোটি ডলার। এই পরিস্থিতিতে ফোর্বসের ধনীদের রিয়েল-টাইম তালিকায় হুয়াং অষ্টম থেকে নেমে দশম স্থানে নেমে গেছেন। তাঁর অবস্থান এখন বার্কশায়ার হ্যাথাওয়ের ওয়ারেন বাফেট ও ওরাকলের ল্যারি এলিসনের নিচে। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে সোমবার এনভিডিয়ার শেয়ারের দাম আগের দিনের তুলনায় ৫ দশমিক ৫ শতাংশ কমে যায়।

এর আগে বাজার খোলার আগে দরপতনের পরিমাণ ৭ শতাংশ ছাড়িয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর