শবনম ফারিয়া
অভিনয়শিল্পীদের কাজের চেয়ে ব্যক্তিগত জীবন, পোশাক কিংবা বিলাসী জীবনযাপন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা বেশি হয়—এমন একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাঁর মতে, দেশের বিনোদনজগতে এমন অনেক অভিনয়শিল্পী আছেন, যাঁরা অপ্রয়োজনীয় বিনোদন না দিয়ে নিজেদের অভিনয় দিয়েই দর্শকের মনোযোগ পাওয়ার যোগ্য। অথচ তাঁদের নিয়ে আলোচনা তুলনামূলক কম।
আজ মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক পোস্টে কয়েকজন অভিনেত্রীর নাম উল্লেখ করে এমন আক্ষেপের কথাই জানিয়েছেন তিনি।শবনম ফারিয়াফেসবুক পোস্টে শবনম ফারিয়া প্রথমেই উল্লেখ করেছেন জয়া আহসানের নাম। অভিনয় ও ব্যক্তিত্ব—দুদিক থেকেই জয়ার প্রশংসা করেছেন তিনি। অভিনয়ের বাইরে জয়ার পোষা প্রাণী, গাছপালা ও বাগানবাড়ির প্রতি ভালো লাগার কথাও তুলে ধরেছেন। এমনকি জয়ার ব্যাগ ও ঘড়ির সংগ্রহেরও প্রশংসা করেছেন ফারিয়া।
তাঁর মতে, ‘যারা আমার মতো ব্যাগ-জুতা-ঘড়ি দেখেন, তাঁরা লক্ষ করলে দেখবেন, তাঁর ব্যাগ আর ঘড়ির কালেকশন তাঁর জামদানির কালেকশনের চেয়ে সুন্দর।’অভিনয়ে আসার আগে দুটি ধারাবাহিক দেখেছিলেন শবনম ফারিয়া।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।