ইসলামী বিশ্ববিদ্যালয়
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তন উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পাশাপাশি নিবন্ধনের যোগ্যতা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে সন্ধ্যাকালীন (অনিয়মিত) শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন বলে জানান উপাচার্য অধ্যাপক এ কে এম মতিনুর রহমান।আজ রোববার আইসিটি সেলের সহযোগিতায় আয়োজিত অনলাইন পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া নিবন্ধন ফি নিয়ে বিস্তারিত নির্দেশনামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী বছরের ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তন অনুষ্ঠিত হবে। সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি। সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম সহজ, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে একটি অনলাইন রেজিস্ট্রেশন পোর্টাল তৈরি করা হয়েছে।পোর্টালটি ১০ নভেম্বর থেকে সবার জন্য উন্মুক্ত করা হবে।
আগ্রহী শিক্ষার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।নিবন্ধন উপকমিটির আহ্বায়ক অধ্যাপক মো. ফারুকুজ্জামান খান বলেন, আজ আনুষ্ঠানিকভাবে নিবন্ধনের জন্য পোর্টাল চালু করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।