advertisement
advertisement

কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজ, মুক্তির আগেই মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজ, মুক্তির আগেই মৃত্যু

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রঞ্জিত কুমার ঘোষ

advertisement

আদালত থেকে জামিন পেয়েছিলেন গতকাল রোববার। কারাগারে পৌঁছেছিল জামিনের কাগজও। কিন্তু প্রয়োজনীয় অনাপত্তিপত্র (ক্লিয়ারেন্স সার্টিফিকেট) না আসায় মুক্তি মেলেনি। পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন, আজ সোমবার কারাগার থেকে বাড়ি ফিরবেন তিনি। সেই অপেক্ষার অবসান হয়েছে মৃত্যুসংবাদে। এমনই এক মৃত্যুর ঘটনা ঘটেছে কিশোরগঞ্জ জেলা কারাগারে। মারা যাওয়া ব্যক্তির নাম রঞ্জিত কুমার ঘোষ (৭৫)।

তিনি জেলার সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জাহানারা বেগম, জেল সুপারগতকাল রঞ্জিত কুমারের জামিন আদেশ কারাগারে পৌঁছায়। কিন্তু রাত পর্যন্ত মুক্তির বিষয়ে কোনো ক্লিয়ারেন্স সার্টিফিকেট (অনাপত্তিপত্র) কারা কর্তৃপক্ষ পায়নি।

সে জন্য তাঁকে মুক্তি দেওয়া যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর