পরীমনি
পরীসাংবাদিককে গালাগাল ও হুমকি দেওয়ার অভিযোগে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনি নোটিশ পাওয়ার পর নিজের অবস্থান তুলে ধরে ভিডিও বক্তব্য দিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি পাল্টা প্রশ্ন করেছেন, তাঁকে যাঁরা অপদস্থ করছেন ও বয়কটের ডাক দিয়েছেন, তাঁরা কি তাঁর কাছে ক্ষমা চাইবেন?সোমবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বক্তব্যে পরীমনি বলেন, ‘কাউকে জোর করে ক্ষমা চাইতে বাধ্য করা যায় না।
তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, বয়কটের ডাক এবং বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে কাজ না দেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে’ বলেও অভিযোগ করেন তিনি।ভিডিওতে পরীমনি বলেন, ‘আচ্ছা, আপনি একজন মানুষকে সরি বলাবেন বা আপনি আশা করেন যে একজন মানুষ আপনাকে সরি বলবে তার ভুলের জন্য। আচ্ছা, তো আসলে কীভাবে সরি বলাবেন? মানে কী বলে বলাবেন যে তুমি এই জিনিসগুলো তুমি রং (ভুল) করেছ, এগুলোর জন্য তোমাকে সরি বলা উচিত বা তুমি সরি বলো। তা আপনি কী করতে চান?
আপনি একটা মানুষের গলা টিপে ধরছেন, তোকে মেরে ফেলব, যতক্ষণ না অব্দি তুই সরি বলবি, তুই মরে যাবি—এভাবে আসলে সরি বলানো যায় সম্ভব।’স্পর্শের অভিযোগ অস্বীকার করে সাংবাদিক রবিউল বললেন, পরীমনি তাঁর মুঠোফোন কেড়ে নিয়েছিলেনমধ্যরাতে ফেসবুক লাইভে পরীমনি, গাড়িতে হামলার অভিযোগনিজের একটি গালির প্রসঙ্গ টেনে পরীমনি বলেন, ‘আচ্ছা, এটার জন্য যদি আমি সরি বলি, তাহলে সেটা আমাকে বলতে হবে যে এটার জন্য তোমাকে অবশ্যই সরি বলতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।