মাঠে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করছে কাব স্কাউট দলের এক সদস্য। আজ সোমবার সকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে
রাত প্রায় ১০টা। ক্যাম্প ফায়ারের অনুষ্ঠান শেষ হয়েছে। সারি বেঁধে তাঁবুর দিকে ফিরছে একদল কাব স্কাউট (শিশু স্কাউট)। পথে মাটিতে পড়ে থাকা পলিথিন, টিস্যু, কাগজসহ নানা আবর্জনা চোখে পড়তেই সেগুলো কুড়িয়ে নিচ্ছে শিশুরা। নির্দিষ্ট জায়গায় ফেলছে। রাতের আঁধারেও পরিচ্ছন্নতার এই সচেতনতা যেন স্কাউটিংয়ের শিক্ষারই প্রতিফলন।
ঠাকুরগাঁও বর্ডার গার্ড বিদ্যালয়ের শিক্ষার্থী জুই আক্তার বলে, ‘আমরা যেখানে-সেখানে ময়লা ফেলি না, পলিথিন ব্যবহার করি না। পরিবেশ রক্ষা করব—এটাই স্কাউটের শিক্ষা।’ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠে ছয় দিনের আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে (কাব স্কাউটদের মিলনমেলা) গিয়ে গতকাল রোববার রাতে কথা হয় দিনাজপুরের রাঙামাটি রাইফেলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত জাহানের সঙ্গে।
সে বলে, ‘আমাদের এলাকা মরুভূমিতে পরিণত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জেনেছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।