এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে এক নারী ব্যবসায়ীর বিরুদ্ধে। ওই ব্যবসায়ীর সঙ্গে এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের খবর প্রকাশিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে স্বাধীন তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
তবে কোম্পানিটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক গোপনীয়তা কিংবা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন প্রমাণ এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছে এনভিডিয়া। ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে নিজের ভুল স্বীকার করে স্ত্রীর কাছে ক্ষমা চেয়েছেন জেনসেন হুয়াং। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, অ্যালিস হুয়াং চীনের সরকারের হয়ে গুপ্তচরবৃত্তি করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।