মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)
চাকরিতে আট বছর পূর্ণ হলে অষ্টম গ্রেডে পাবেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকেরা। এ জন্য যোগ্য প্রভাষকদের প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) জানিয়েছে, ১২ নভেম্বরের মধ্যে অধিদপ্তরের পত্র গ্রহণ শাখার ১৩০ নম্বর কক্ষে দুই সেট আবেদন জমা দিতে হবে শিক্ষা ক্যাডারের নবম গ্রেডভুক্ত প্রভাষকদের।রোববার (৮ নভেম্বর) মাউশির এ–সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এর অনুচ্ছেদ ৬-এর উপ–অনুচ্ছেদ ১ অনুযায়ী, কোনো স্থায়ী কর্মচারী পদোন্নতি ছাড়াই একই পদে আট বছর চাকরি পূর্ণ করলে এবং তাঁর চাকরিকাল সন্তোষজনক হলে নবম বছরে স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী উচ্চতর গ্রেডে বেতন পাওয়ার যোগ্য হবেন।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ১৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে এ আদেশ জারি করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।