advertisement
advertisement

সম্মেলন অনেক হলো, পৃথিবী কতটা নিরাপদ হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
সম্মেলন অনেক হলো, পৃথিবী কতটা নিরাপদ হলো

কপ৩০ সম্মেলন থেকে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্তদের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতে বিক্ষোভ। ব্রাজিলের বেলেম শহরে

advertisement

চলতি বছরের ২৬ আগস্ট নেপালের হিমালয় অঞ্চলে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয় ঘটে। লাংটাং লিরুং পর্বতের একটি বিশাল অংশের বরফ ও পাথর ধসে নিচে নেমে আসে। ফলে সৃষ্ট প্রবল পানির স্রোতে ভেসে যায় ঘরবাড়ি, রাস্তাঘাট, সেতু ও বিভিন্ন স্থাপনা। প্রাণ হারান বহু মানুষ, নিখোঁজ হন হাজার হাজার মানুষ। ধ্বংস হয় মানুষের বসতি, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রাকৃতিক সম্পদ।

এই বিপর্যয় দেখিয়ে দিয়েছে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কতটা ভয়াবহ হতে পারে। শুধু হিমালয় নয়, পৃথিবীর সর্বত্রই জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। পৃথিবীর এক প্রান্তে বরফ গলে যাচ্ছে, সমুদ্রের পানির উচ্চতা বাড়ছে; অন্যদিকে প্রচণ্ড গরম, বন্যা ও খরা মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলছে।

প্রশ্ন হলো, পৃথিবীকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে বিশ্বনেতারা বছরের পর বছর ধরে এত সম্মেলন করার পরও কেন এমন বিপর্যয় ঠেকানো যাচ্ছে না?১৯৯২ সালের ধরিত্রী সম্মেলন থেকে শুরু করে ১৯৯৭ সালের কিয়োটো প্রটোকল এবং ২০১৫ সালের প্যারিস চুক্তিসহ বিভিন্ন সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর