advertisement
advertisement

প্রাথমিকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
প্রাথমিকে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে ভর্তি পরীক্ষা স্থগিত চেয়ে রিট

হাইকোর্ট

advertisement

প্রাথমিক স্তরে (বিশেষ করে দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণিতে) শিক্ষার্থী ভর্তিতে লিখিত পরীক্ষা, মৌখিক যাচাই কিংবা প্রতিযোগিতামূলক ভর্তি মূল্যায়নসম্পর্কিত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালার বিধানটি স্থগিত চেয়ে রিট হয়েছে। সুপ্রিম কোর্টের এক আইনজীবী আবেদনকারী হয়ে আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। গত ১৩ অক্টোবর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৭ প্রণয়ন করা হয়।

নীতিমালার ৬.২ বিধিতে ‘লিখিত পরীক্ষা: ২য়-৯ম শ্রেণিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি’ সম্পর্কে বলা আছে। এ ক্ষেত্রে শুধু প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা কিংবা প্রতিযোগিতামূলক ভর্তি মূল্যায়নের বৈধতা নিয়ে রিটটি করা হয়েছে বলে জানান রিট আবেদনকারী আইনজীবী মো. মাহমুদুল হাসান। তিনি প্রথম আলোকে বলেন, হাইকোর্টে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।রিটে রুলসহ অন্তর্বর্তীকালীন নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের প্রার্থনায় দেখা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) প্রণীত, প্রকাশিত ও অনুমোদিত সরকারি পাঠ্যপুস্তকের বাইরে প্রাথমিক স্তরে অতিরিক্ত, বেসরকারি, সহায়ক বা বোর্ডবহির্ভূত কোনো পাঠ্যবই, অনুশীলন বই, ব্যাকরণবিষয়ক নির্দেশিকা কিংবা সম্পূরক শিক্ষাসামগ্রী নির্ধারণ, প্রণয়ন, সুপারিশ, বিক্রি, বিতরণ বা শিক্ষার্থীদের কিনতে বাধ্য করা থেকে বিরত রাখতে নির্দেশনা চাওয়া হয়েছে।রিটে মন্ত্রিপরিষদ সচিব, শিক্ষাসচি...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর