advertisement
advertisement

ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ণ
ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়, ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই

advertisement

যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, তাদের জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ইউজিসি। তবে ইউজিসির আহ্বান মানবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। তারা ঘোষিত সময়েই ভর্তির কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত বহাল রেখেছে। এর ফলে এবারের এইচএসসিতে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় উত্তীর্ণরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন না।

কারণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন চলতি নভেম্বর শেষ হবে। আর সম্পূরক পরীক্ষা শুরু হবে ১ ডিসেম্বর। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য হওয়া পরীক্ষার্থীদের জন্য এক মাসের মধ্যে সম্পূরক (সাপ্লিমেন্টারি) পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা বিভাগ।

এতে উত্তীর্ণ শিক্ষার্থীরা যাতে আগামী শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পান, সে লক্ষ্যেই এমন উদ্যোগ।পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন জানুয়ারিতে, পরীক্ষা ফেব্রুয়ারি থেকেগত ৩১ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর