advertisement
advertisement

মার্কিন কংগ্রেসে পালাবদলে ঢাকার সামনে সুবিধা–অসুবিধা কী কী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬, ৬:৫৪ অপরাহ্ণ
মার্কিন কংগ্রেসে পালাবদলে ঢাকার সামনে সুবিধা–অসুবিধা কী কী

বিএএজি পলিসির প্রতিবেদনের কাভার

advertisement

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার ফলে ভবিষ্যতে রোহিঙ্গা সহায়তা বৃদ্ধির পক্ষে দাবি জোরালো হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের শ্রমমান ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও বাড়তে পারে নজরদারি। গতকাল রোববার প্রকাশিত বাংলাদেশি–আমেরিকান পরামর্শক গোষ্ঠী বিএএজি পলিসির এক নীতি বিশ্লেষণে এমন সম্ভাবনার কথা তুলে ধরা হয়েছে।

যুক্তরাষ্ট্রে গত মঙ্গলবার মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ও উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেয়েছেন ডেমোক্র্যাটরা। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেস অধিবেশন বসলে গুরুত্বপূর্ণ কমিটিগুলোর নেতৃত্ব তাঁদের হাতে যাবে। ফলে কোন বিষয়ে শুনানি হবে, কী নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে জবাব চাওয়া হবে এবং কোথায় অর্থ বরাদ্দের প্রস্তাব আসবে, এসব ক্ষেত্রে তাঁদের প্রভাব বৃদ্ধি পাবে।

নিউইয়র্কভিত্তিক এই পরামর্শক প্রতিষ্ঠানটির মতে, এই পালাবদলে ঢাকার সামনে রোহিঙ্গা সহায়তা ও বাণিজ্যচুক্তি নিয়ে নতুন করে কথা বলার সুযোগ তৈরি হতে পারে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর