advertisement
advertisement

প্রধানমন্ত্রী তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন, যোগ দেবেন জলবায়ু সম্মেলনে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৮:৪২ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন, যোগ দেবেন জলবায়ু সম্মেলনে

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ১০ নভেম্বর ২০২৬

advertisement

জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ–৩১) যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে প্রধানমন্ত্রী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে ইস্তাম্বুলের উদ্দেশে যাত্রা করেন।সফরে প্রধানমন্ত্রীর স্ত্রী জুবাইদা রহমান, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা তাঁর সঙ্গী হয়েছেন।প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজে আজ সকাল পৌনে আটটার দিকে পোস্ট দিয়ে এসব তথ্য জানানো হয়েছে।পোস্টে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত সরকারি এ সফরে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

১২ নভেম্বর আনতালিয়ায় অনুষ্ঠেয় কপ–৩১ সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেবেন তিনি।জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর