গোলাম রসুল, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)
স্বাধীনতার পর বাংলাদেশের খাদ্যনিরাপত্তা ছিল জাতীয় উন্নয়নের অন্যতম বড় চ্যালেঞ্জ। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, সীমিত কৃষি উৎপাদন ও দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে তখন খাদ্যের জোগান নিশ্চিত করাই ছিল প্রধান উদ্বেগ। সেই বাস্তবতা অনেকটাই বদলেছে। ধান, মাছ, সবজি, আলু, ডিম ও পোলট্রি উৎপাদনে দেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে দেশে বোরো ধানের উৎপাদন প্রায় ৩ কোটি ১৯ লাখ টন হতে পারে। তবু এফএওর সাম্প্রতিক মূল্যায়ন বলছে, ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতার মুখে পড়তে পারে।এই দুই চিত্র পরস্পরবিরোধী নয়; বরং বাংলাদেশের খাদ্যনিরাপত্তার বদলে যাওয়া বাস্তবতাই তুলে ধরে।
গত পাঁচ দশকে খাদ্য উৎপাদন বেড়েছে, কিন্তু সবার জন্য পর্যাপ্ত, সাশ্রয়ী ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা যায়নি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।