লিওনেল মেসি
যুক্তরাষ্ট্রে মেজর লিগ সকারে (এমএলএস) নিয়মিত মৌসুমে ইন্টার মায়ামি শেষ ম্যাচটা খেলেছে গত পরশু। সেদিন ম্যাচে লিওনেল মেসি গোল না পেলেও একটি পুরস্কার নিশ্চিত ছিল। গোল্ডেন বুট!এমএলএসের ২০২৬ মৌসুমে ৩১ ম্যাচে সর্বোচ্চ ২৬ গোল করে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দ্বিতীয় গোল্ডেন বুট ট্রফি জেতেন ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি।
এ বয়সে মেসির হাতে আরেকটি টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার ট্রফি দেখে একটি প্রশ্ন জাগতেই পারে, আর্জেন্টাইন এই ফরোয়ার্ড তাঁর ক্যারিয়ারে কতগুলো টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করেছেন?মেসির ক্যারিয়ারে তাকালে এ প্রশ্নের উত্তর খুঁজতে গলদঘর্ম হওয়াই স্বাভাবিক। কারণ তাঁর ক্যারিয়ারের দৈর্ঘ্য তো ছোট নয়! ২১ বছর আর্জেন্টিনার হয়ে খেলার পর অবসর নিয়েছেন গত মাসে।
আর পেশাদার ফুটবলে ২২ বছরের ক্যারিয়ার কোথায় নিয়ে গিয়ে শেষ করেন, সেটাও আপাতত অজানা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।