advertisement
advertisement

প্রথম বর্ষপূর্তি উদযাপন করল হায়াত প্লেস ঢাকা উত্তরা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৫:১৮ অপরাহ্ণ
প্রথম বর্ষপূর্তি উদযাপন করল হায়াত প্লেস ঢাকা উত্তরা

advertisement

সাফল্যের এক বছর পূর্ণ করল হায়াত প্লেস ঢাকা উত্তরা। এ উপলক্ষে সম্প্রতি হোটেলটিতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন হোটেলটির কর্পোরেট ক্লায়েন্ট, ট্রাভেল পার্টনার, বুকার, ব্যবসায়িক সহযোগী এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপনা প্রতিনিধিরা।

আয়োজনের মধ্য দিয়ে গত এক বছরে হোটেলটির অগ্রযাত্রা, অর্জন এবং অংশীদারদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক উদযাপন করা হয়।প্রথম বর্ষপূর্তির এই আয়োজন ছিল হোটেলটির যাত্রায় যাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশেরও একটি উপলক্ষ।

অতিথিদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি ছিল নেটওয়ার্কিং, বিনোদন ও সুস্বাদু খাবারের আয়োজন।যাত্রা শুরুর পর থেকেই ব্যবসায়িক ও অবকাশযাপনকারী ভ্রমণকারীদের কাছে পছন্দের ঠিকানা হয়ে ওঠার চেষ্টা করছে হায়াত প্লেস ঢাকা উত্তরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর