advertisement
advertisement

নামের মিলে এক বছর কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৫:১১ অপরাহ্ণ
নামের মিলে এক বছর কারাগারে থাকা আলমাস মুক্তি পেয়েছেন

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন মো. আলমাস

advertisement

নামের মিলের কারণে দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়ে এক বছর ধরে কারাগারে থাকা ঢাকার দোহারের মো. আলমাস মুক্তি পেয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটায় ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। গত রোববার উচ্চ আদালত আলমাসকে তাৎক্ষণিক মুক্তি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিলেও তিন দিন পর আজ তিনি কারামুক্ত হলেন।

তাঁর কারামুক্তির বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন।নামের মিলে ১০ মাস ধরে কারাগারে, প্রকৃত আসামি কে তদন্তের নির্দেশ মুঠোফোনে তিনি বলেন, আজ বেলা সোয়া দুইটার দিকে আলমাসের জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। এরপর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বেলা ২টা ৪৫ মিনিটে তাঁকে মুক্তি দেওয়া হয়।আলমাসের মুক্তির অপেক্ষায় আগে থেকেই কারাফটকে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী বন্যা আক্তার ও স্বজনেরা।

তাঁকে দেখতে দোহারের বাড়িতে জড়ো হন প্রতিবেশীরা।আলমাসের খালাতো ভাই রমজান খান বলেন, ‘আলমাস একজন সাধারণ ইলেকট্রিক মিস্ত্রি, সহজ সরল ছেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর