advertisement
advertisement

‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনে পাশার খালি কক্ষে নেহালের কান্না


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৭:৪৫ অপরাহ্ণ
‘ব্যাচেলর পয়েন্ট’–এর শেষ দিনে পাশার খালি কক্ষে নেহালের কান্না

গতকাল শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের শুটিং

advertisement

গতকাল শেষ হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের শুটিংদর্শকদের মাঝে জনপ্রিয়তা পাওয়া ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের গতকাল সোমবার ছিল শুটিংয়ের শেষ দিন। বিশেষ দিনটি নাটকের কলাকুশলীদের জন্য হয়ে উঠেছিল আবেগের মুহূর্ত। সেই শেষ দিনের শুটিংয়ে ইমোশনাল হয়ে গেলেন নাটকের নেহাল চরিত্রের অভিনেতা তৌসিফ মাহবুব।শেষ দিনের শুটিং ঘিরে হওয়ার কথা ছিল উৎসবমুখর পরিবেশ, কিন্তু সেটা হয়নি।

বরং দীর্ঘদিন একসঙ্গে পরিবার হয়ে ওঠা শুটিং টিমের সদস্যদের মন খারাপ ছিল, জানালেন তৌসিফ। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি এখন পাশা ভাইয়ের রুমে। রুমটি সব সময় আমাদের সবার পছন্দের। কিন্তু এখন এই রুমে কেউ নাই। আমি আর নেহাল নই, কারণ আমাদের নেহালের গল্প, ব্যাচেলর পয়েন্টের গল্প শেষ হয়ে যাচ্ছে। অথচ এই নাটকটি আমার ইমোশনের জায়গা।’টিমের সঙ্গে তৌসিফ।

ছবি: ফেসবুক থেকেতৌসিফ জানান, নাটকের গল্প পরিবর্তন হলেও গল্পের প্রয়োজনে রুমগুলো সব সময় একই রকম থেকেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর