বাংলাদেশ ব্যাংক
আগামী হজ মৌসুমে সরকারি ও বেসরকারি হজযাত্রীদের সৌদি পর্বের খরচের অর্থ সোনালী ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে সরাসরি আন্তর্জাতিক ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (আইবিএএন) হিসাবে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে।
ইন্টারন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্ট নম্বর (আইবিএএন) হলো বিশ্বব্যাপী ব্যাংক হিসাব শনাক্ত করার একটি আন্তর্জাতিক মানসম্পন্ন পদ্ধতি।
হজের আবাসন বা সেবা মাশুল (সার্ভিস চার্জ) পরিশোধে আন্তর্জাতিক নিয়ম অনুসারে এই হিসাব বাধ্যতামূলকভাবে ব্যবহৃত হয়।ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে জারি করা এই নির্দেশনায় বলা হয়, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে নির্দিষ্ট সময়ের মধ্যে সৌদি আরবে আবাসনব্যবস্থা, মিনা-আরাফায় তাঁবু বুকিং এবং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি সম্পাদনের যাবতীয় খরচের জন্য এই অর্থ পাঠানো জরুরি।প্রজ্ঞাপন অনুযায়ী, নিবন্ধিত সব হজযাত্রীর সৌদি পর্বের ব্যয়ের অর্থ সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় ও রমনা করপোরেট শাখায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ব্যাংক হিসাবের মাধ্যমে পাঠাতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।