advertisement
advertisement

‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১০ নভেম্বর ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হয়ে উঠছেন ওয়াসিম আকরামের ছেলে

ওয়াসিম আকরামের ছেলে তৈমুর আকরাম

advertisement

ক্রিকেট বলটা হাতে নিয়ে একটু বাঁকিয়ে দিলেই ব্যাটসম্যানের রাতের ঘুম হারাম হয়ে যেত। কখনো ইনসুইং, কখনো আউটসুইং। আর ইয়র্কার হলে তো কথাই নেই। ব্যাটসম্যানের স্টাম্প ছত্রখান!ওয়াসিম আকরামের হাত থেকে বের হওয়া বলের এমনই জাদু দেখেছে ক্রিকেট–বিশ্ব। সে জন্যই তাঁর নাম ‘সুলতান অব সুইং’। কিন্তু প্রকৃতির কী অদ্ভুত খেয়াল, সেই সুলতানের বড় ছেলে তৈমুর আকরাম ক্রিকেট বল হাতে নেননি। বাবার মতো সুইং করানোর নেশা তাঁর নেই।

বরং তাঁর নেশা প্রতিপক্ষকে ঘুষি মেরে কুপোকাত করা! ক্রিকেটের রাজপুত্রের ছেলে হয়েছেন মিক্সড মার্শাল আর্টসের (এমএমএ) যোদ্ধা।‘বৃক্ষ তোমার নাম কী? ফলে পরিচয়।’ কথাটা সব সময় সত্যি হয় না। ‘সুলতান অব সুইং’–এর ছেলে ক্রিকেট বলের সুইং–টুইংয়ের ধার ধারেননি। তাঁর পথটা ‘সুলতান অব ঢিসুম ঢিসুম’ হওয়ার। বাবার কাছে অবশ্য এ নিয়ে কোনো আক্ষেপ নেই। বরং ছেলের লড়াই দেখে গর্বে বুকটা চওড়া হয়েছে তাঁর।

গত ৮ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে তৈমুরের একটি ছবি পোস্ট করেছেন ওয়াসিম আকরাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর