advertisement
advertisement

ফারহানের গোলটি নেইমার নাকি মেসির মতো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ণ
ফারহানের গোলটি নেইমার নাকি মেসির মতো

গোলের পর ফারহানকে কাঁধে তুলে উদ্‌যাপন তাঁর সতীর্থদের

advertisement

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ফেসবুক পেজে গোলটির ভিডিওর ক্যাপশন ছিল এক শব্দের, ‘ম্যাজিক’। জাদু যিনি দেখিয়েছেন, তাঁর নাম ফারহান আলী ওয়াহিদ। রাতারাতি নামটি পরিচিত হয়ে গেছে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে কত সাধ-আহ্লাদ!কেউ লিখেছেন, ফারহান আলী ওয়াহিদ ‘মেসি’। কেউ আবার নামের মাঝখানটা বাদ দিয়ে শুধু ফারহান ‘মেসি’ লিখেছেন।

নেইমারের সঙ্গে মিলিয়ে কেউ কেউ ডাকছেন ফারহান জুনিয়র।এত সব নামের পেছনে কারণ একটাই। শ্রীলঙ্কার বিপক্ষে ফারহান এমন একটি গোল করেছেন, যা বাংলাদেশের ফুটবলপ্রেমীরা নিজেদের দলের কাছ থেকে খুব বেশি দেখেননি।ইউরোপিয়ান ফুটবলে এমন গোল দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে এ দেশের মানুষ। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমারদের পায়ের জাদুতে মজেছে কত রাত। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ফুটবলও সাম্প্রতিক সময়ে সেই তালিকায় যুক্ত হয়েছে।

সেখানে দুর্দান্ত কোনো গোল হলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা, তুলনা, তর্ক।আর নিজেদের ফুটবল?

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর