advertisement
advertisement

ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার খালার বাসা ঘুমাচ্ছিলেন, গ্রেপ্তার করল পুলিশ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
ঢাকার আদালত থেকে পালানো আসামি কাউসার খালার বাসা ঘুমাচ্ছিলেন, গ্রেপ্তার করল পুলিশ

গ্রেপ্তার হওয়া কাউসার মিয়া (মাঝে)

advertisement

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালানো হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানা এলাকার খালার বাসা থেকে কাউসারকে গ্রেপ্তার করা হয়। পালানোর মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।এসআই সুফল কুমার বলেন, আদালত থেকে পালানোর পর আসামি তাঁর বোনের বাসায় গিয়েছিলেন।

সেখান থেকে তিনি গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর নিজ বাসায় যান। রাতে তিনি তাঁর খালার বাসায় যান। তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে তাঁর অবস্থান শনাক্ত করে পুলিশ। আজ ভোরে পুলিশ তাঁর খালার বাসায় অভিযানে যায়। তখন তিনি ঘুমিয়ে ছিলেন।

অভিযান চালিয়ে সকাল ছয়টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।গত মঙ্গলবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত–১–এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান আসামি কাউসার।হাতকড়া খুলে আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামিপালানোর ঘটনায় সেদিনই কাউসারের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা।রিপন মোল্লা জানান, কাউসারের বাড়ি নেত্রকোনায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর