advertisement
advertisement

ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘ম্যাজিশিয়ান’—কে এই ফারহান আলী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ণ
ফুলহামের ‘স্টার বয়’ থেকে বাংলাদেশের ‘ম্যাজিশিয়ান’—কে এই ফারহান আলী

গোলের পর ফারহানের উদ্‌যাপন। গতকাল রাতে সাফ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে

advertisement

ফুটবল কখনো কখনো একটা দেশের মানুষকে এমন কিছু উপহার দেয়, যার জন্য তারা বহুদিন অপেক্ষা করে থাকে।টেলিভিশনে আমরা লিওনেল মেসি কিংবা নেইমারের গোল দেখি। মনে মনে হয়তো অনেকেই আক্ষেপ করি, আহা, আমাদের দেশের কোনো ফুটবলার যদি এমন গোল করতেন! সেই আক্ষেপ কি গত রাতে একটু হলেও মেটালেন ফারহান আলী ওয়াহিদ?সাফে শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল জাতীয় স্টেডিয়ামে ফারহানের গোলটা দেখার পর এমনই মুগ্ধতা। বল পায়ে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়লেন ফারহান।

সামনে একের পর এক বাধা। পাঁচ-ছয়জন খেলোয়াড়কে কাটিয়ে নিখুঁত শটে বল পাঠালেন জালে। গোলকিপারের কিছুই করার ছিল না। ফুটবল মাঠে এমন গোলকে এককথায় কী বলা যায়? ম্যাজিক! বাংলাদেশ ফুটবল ফেডারেশনও গোলটির ভিডিওর ক্যাপশনে লিখেছে সেই শব্দটাই।শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করার পর বাংলাদেশের কোচ টমাস ডুলি তো ফারহানকে নিয়ে মুগ্ধতা লুকাতে পারেননি।

ম্যাচ শেষে বলেছেন, ‘কী গোলটাই না করল ফারহান!’১৯ বছর বয়সী এই তরুণের গল্পটা অবশ্য গতকালের গোল দিয়ে শুরু হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর