সাইন্টোলজির প্রতিষ্ঠাতা এল. রন হাবার্ড
মানুষের মনের শূন্যতা থেকে কখনো কখনো এমন কিছু প্রতিষ্ঠান জন্ম নেয়, যারা মুখে শান্তি ও মুক্তির কথা বললেও ভেতরে গড়ে তোলে ব্যয়বহুল, গোপন ও কড়া নিয়ন্ত্রণের এক ব্যবস্থা। আধুনিক বিশ্বে এমন বিতর্কের বহুল আলোচিত নামগুলোর একটি ‘সাইন্টোলজি’।অনুসারীদের কাছে এটি আত্মার মুক্তির পথ। যুক্তরাষ্ট্রে এটি ধর্মীয় সংগঠন হিসেবে কর-অব্যাহতিও পেয়েছে। অথচ ফ্রান্স, জার্মানি ও বেলজিয়ামের মতো দেশে এ নিয়ে তীব্র আপত্তি আছে।
আর সংগঠন ছেড়ে আসা সদস্য ও কিছু গবেষকের চোখে এটি ধর্মের পোশাক পরা এক বাণিজ্যিক প্রতিষ্ঠান।কোন দাবি কতটা ঠিক, তা বুঝতে হলে আগে এর শুরুর গল্প আর শিক্ষার দিকে তাকানো দরকার।আর্থার এশবাখ পরে স্মৃতিকথায় লিখেছেন, ১৯৪০-এর দশকের শেষ দিকে হাবার্ড তাঁকে খোলাখুলি বলেছিলেন, প্রচুর টাকা কামানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজের একটি ধর্ম শুরু করা।কল্পকাহিনির লেখক থেকে ধর্মের প্রবক্তা সাইন্টোলজির প্রতিষ্ঠাতা এল. রন হাবার্ড বিশ শতকের চারের দশকে যুক্তরাষ্ট্রে সস্তা কাগজে ছাপা রোমাঞ্চকর কল্পকাহিনির (পাল্প ফিকশন) লেখক হিসেবে বেশ নাম করেছিলেন।
কিন্তু লেখালেখির আয়ে তিনি খুশি ছিলেন না।তাঁর সমসাময়িক কল্পবিজ্ঞান-লেখক ও প্রকাশক লয়েড আর্থার এশবাখ পরে স্মৃতিকথায় লিখেছেন, ১৯৪০-এর দশকের শেষ দিকে হাবার্ড তাঁকে খোলাখুলি বলেছিলেন, প্রচুর টাকা কামানোর সবচেয়ে সহজ উপায় হলো নিজের একটি ধর্ম শুরু করা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।