advertisement
advertisement

প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ণ
প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে সরানোর প্রস্তুতি নিচ্ছে এনভিডিয়া

এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং

advertisement

চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার পরিচালনা পর্ষদ কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম গতকাল বুধবার জানিয়েছে, সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের নতুন অভিযোগ ওঠার পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

এর আগে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত এক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের সম্পর্ক থাকার তথ্য প্রকাশ্যে আসে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে গতকালই পরিচালনা পর্ষদ বৈঠকে বসার প্রস্তুতি নিয়েছিল।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ খবর প্রকাশ করেছে।গতকাল দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, এক কর্মীর সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন ৬৩ বছর বয়সী হুয়াং।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর