advertisement
advertisement

খাগড়াছড়িতে গভীর রাতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, কেরোসিনের বোতল উদ্ধার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১:১৫ অপরাহ্ণ
খাগড়াছড়িতে গভীর রাতে ভূমি ও সমাজসেবা কার্যালয়ে আগুন, কেরোসিনের বোতল উদ্ধার

আগুনে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। আজ সকালে খাগড়াছড়ি জেলার সদর উপজেলার ভূমি কার্যালয়ে

advertisement

খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি কার্যালয় ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুটি কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে তিন লিটারের একটি কেরোসিনের বোতল উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভূমি কার্যালয়ের নিচতলার একটি কক্ষের সামনের অংশের কাগজপত্র পুড়ে গেছে। পাশের সমাজসেবা কার্যালয়েরও একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।রাতে ঘটনাস্থলে আসা কয়েকজন ব্যক্তি বলেন, দুর্বৃত্তরা প্রথমে ভূমি কার্যালয়ে আগুন দেয়।

পরে সেই আগুন পাশের সমাজসেবা কার্যালয়ে ছড়িয়ে পড়ে।খাগড়াছড়ি সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা চম্পক কান্তি চাকমা বলেন, রাত তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফোন পেয়ে তিনি কার্যালয়ে আসেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর