advertisement
advertisement

বন্ধুসভার জন্মদিনে রায়গঞ্জে শিশুদের নিয়ে আনন্দ আয়োজন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
বন্ধুসভার জন্মদিনে রায়গঞ্জে শিশুদের নিয়ে আনন্দ আয়োজন

রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে শিশুদের নিয়ে আনন্দ আয়োজন

advertisement

প্রথম আলো বন্ধুসভার ২৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কুলপড়ুয়া শিশুদের নিয়ে আনন্দ আয়োজন করেছে রায়গঞ্জ বন্ধুসভা। ‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ প্রতিপাদ্যে ১১ নভেম্বর দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা সদরের ধানগড়া সেন্টার পয়েন্টে অবস্থিত শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ইউনিভার্স একাডেমির মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।এ সময় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিশুশিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।

উপস্থিত ছিলেন রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খান, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষক ও প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আলহাজ উদ্দিন আহমেদ, শিক্ষক ইন্দ্রনারায়ণ সান্যাল ও রমিনা খাতুন।সভাপতি, রায়গঞ্জ বন্ধুসভা

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর