advertisement
advertisement

অসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
অসুস্থ হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এক বন্দীর মৃত্যু

লাশ

advertisement

কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক বন্দীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে মো. মজিদ আলী (৬৮) নামের ওই কারাবন্দীর মৃত্যু হয়।কারা সূত্রে জানা গেছে, মধ্যরাতে মজিদ আলী কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে রাত একটার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।৫ বছর ৯ মাসে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ৩০০ কারাবন্দীরঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি কোন মামলায় বন্দী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর